অনলাইন ডেস্ক: এশিয়া কাপের মাঝপথে আচমকা এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবারের টুর্নামেন্টের সুপার ফোর ও ফাইনালসহ শেষ পাঁচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে। ভরা বর্ষার এই সময়ে সেখানে খেলা নিয়েও কম নাটক হয়নি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, প্রতিটি ম্যাচেই বাগড়া দিতে পারে বৃষ্টি। এমন অবস্থায় রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে সেটি শুধু সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য। আর অবধারিতভাবেই আছে ফাইনালের জন্য। এসিসির বক্তব্য, ১০ সেপ্টেম্বর পাক-ভারত ম্যাচে বৃষ্টি বা অন্য কোনো প্রাকৃতিক কারণে ব্যাহত হলে পরের দিন তথা ১১ সেপ্টেম্বর খেলা হবে। একই মাঠে আরও দুই দল বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ থাকলেও শুধু ভারত-পাকিস্তান নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এমন পক্ষপাতমূলক আচরণে প্রায় সবাই অসন্তুষ্ট। এমন হঠকারী সিদ্ধান্ত নিয়ে খোদ বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহেও অসন্তোষ...
Developed by BDITHOST