স্টাফ রিপোর্টার : আজ জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠকে সভাপতিত্ব করেছেন মোহাম্মদ শফিকুল হক মিলন। বৈঠকে সরকারের গত ছয় মাসের কার্যক্রমের মূল্যায়নে পানি সম্পদ মন্ত্রণালয়ের অগ্রগতির বিষয়টি তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা করা হয়। ইতোমধ্যে পদ্মা ব্যারাজ প্রকল্প একনেক (ECNEC)-এ অনুমোদিত হয়েছে বলে জানানো হয়। এছাড়া, বৈঠকে ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে জোরালো আশ্বাস পাওয়ার বিষয়টি অবহিত করা হয়। একইসাথে আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হওয়ার কথা বৈঠকে জানানো হয়। বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। এসময়...
Developed by BDITHOST