স্টাফ রিপোর্টার : বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, দেশের শিল্পায়নের ধারা অব্যাহত রাখতে এবং ব্যবসায়ীদের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে ব্যাবসা সহজীকরণ করতে সরকার বদ্ধপরিকর। তিনি ঘোষণা করেন, পাবনা জেলায় দ্রুততম সময়ের মধ্যে আরও একটি নতুন বিসিক শিল্পনগরী স্থাপন করা হবে। শুক্রবার (৫ জুন) পাবনা বিসিক শিল্প নগরীস্থ স্কয়ার গ্রুপের সম্মেলন কক্ষে বিসিক শিল্প নগরীর শিল্প উদ্যোক্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। আব্দুল মুক্তাদির জানান, বিদ্যমান শিল্পনগরীগুলোতে রাস্তাঘাট প্রশস্ত করা, বাউন্ডারি দেওয়াল নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে চলতি বছর থেকেই কাজ শুরু করা হবে। এ লক্ষ্যে তিনি বিসিক চেয়ারম্যানকে দ্রুত বাজেট ও সুনির্দিষ্ট প্রস্তাবনা জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন। শিল্প প্লটের মূল্য ও আনুষঙ্গিক খরচ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারিভাবে...
Developed by BDITHOST