পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকার কাজিরহাটে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। (সোমবার ৩ আগষ্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই কিশোর সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তারা দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজরা হলো- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে বিনয় রায় (১৫) এবং গাজীপুর সদর উপজেলার মিটুলাল সরকারের ছেলে প্রভাত সরকার (১৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই কিশোর পাবনার আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকার নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার দুপুর ১২ টার দিকে তারা বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে দুজনই তলিয়ে যায়। স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। সর্বশেষ সন্ধা সাড়ে ৬ টা পর্যন্ত খবর পাওয়া পর্যন্ত তাদের উদ্ধারে অভিযান...
Developed by BDITHOST