স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) গণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সভায় অপরাধ দমন, মামলা তদন্তের মানোন্নয়ন এবং বিচারপ্রার্থীদের জন্য ন্যায়বিচার নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে, একই মামলার বিচার একাধিক আদালতে চলমান থাকলে পৃথক পৃথক জব্দ তালিকা প্রস্তুত, মাদক মামলার জব্দ তালিকা প্রণয়নে অধিকতর সতর্কতা অবলম্বন, চার্জশিট ত্রুটিমুক্তভাবে প্রস্তুতকরণ এবং তদন্তগত ত্রুটির কারণে মামলার রায় যাতে ব্যাহত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় করণীয় নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। এছাড়াও সাধারণ জনগণ যেন ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীরা যেন নিরাপদ...
Developed by BDITHOST