স্টাফ রিপোর্টার : রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের সেবা স্তরের তিনজন রোভার ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছেন। পাঁচ দিনব্যাপী এই যাত্রার শুরু হয়েছে রাজশাহী কলেজ থেকে। গন্তব্য জয়পুরহাট সরকারি কলেজ। শুক্রবার (৪ জুলাই) সকালে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই পরিভ্রমণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক নুসরাত জাহান রাণী ও ইউনিট লিডার শিমুল হোসেন। পরে পরিভ্রমণে অংশ নেওয়া রোভাররা সচেতনতামূলক নানা স্লোগান লেখা স্যাশ পরে যাত্রা শুরু করেন। এ দলে আছেন রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের সেবা স্তরের রোভার তোফায়েল আহাম্মেদ, মো. জুবায়ের আলম ও মো. ফাইরুল ইসলাম সোহান। পাঁচ দিনের এই পথচলায় তাঁরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন করবেন এবং পর্যবেক্ষণ...
Developed by BDITHOST