অনলাইন ডেস্ক : স্কুলের গণ্ডি পেরোনোর আগেই পেয়েছেন জনপ্রিয়তা। সাম্প্রতিক সময়ে বেশ কিছু নাটকে দেখা গেছে ইসরাত অতিথিকে। বিশেষ করে মোহাম্মদ মুস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’তে ‘ফারহানা’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন অতিথি। আজ প্রকাশিত হয়েছে ফলাফল। অতিথি জানালেন, তিনি পাস করেছেন। ফলাফল যা এসেছে, তাতেও তিনি সন্তুষ্ট। এদিকে অতিথির বোন সাফিনা জানিয়েছেন, এসএসসিতে জিপিএ ৪ পেয়েছেন তিনি। শুটিংয়ের ব্যস্ততা সামলে পড়াশোনা ঠিক রাখতে অনেক বেগ পোহাতে হয়েছে অতিথিকে। তাই অতিথির এই ফলাফলে তার পরিবারও ভীষণ খুশি। উত্তরার কেসি মডেল স্কুল থেকে মানবিক বিভাগে পরীক্ষা দিয়েছেন অতিথি। ফলাফল প্রকাশের পর গিয়েছেন স্কুলে। প্রধান শিক্ষকের সঙ্গে ছবি তুলে সেটা পোস্ট করেছেন ফেসবুকে। ওই পোস্টে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা। 'জানা গেছে, নবম শ্রেণি...
Developed by BDITHOST