অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পিআর নয়, বরং সরাসরি পদ্ধতিতেই নির্বাচন চান দেশের সাধারণ জনগণ। বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও র্যালির পূর্বে তিনি এসব কথা বলেন। বর্তমানে আলোচনায় থাকা পিআর পদ্ধতি সম্পর্কে রিজভী বলেন, ‘এখন হঠাৎ করে কোনো কোনো রাজনৈতিক দল অনেক কথা বলছে। ভাই, পিআর পদ্ধতি কী?’ তিনি বলেন, ‘এ দেশের জনগণ, গ্রামের মানুষ, সাধারণ মানুষরা কি বলতে পারবে পিআর পদ্ধতি কী? এটা তো কখনো ব্যবহার করা হয়নি। এর কোনো দৃষ্টান্ত নেই। এটি তো জনগণ চায় না।’ এসময় সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, ‘আপনারা কি পিআর পদ্ধতিতে নির্বাচন চান? সঙ্গে সঙ্গে কর্মীরা ‘না, না’ বলে স্লোগান দেন। তিনি বলেন, জনগণ...
Developed by BDITHOST