নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : সমাজে বসবাসরত পিছিয়ে পড়া বা অনগ্রসর জনগোষ্ঠী বলে কিছু থাকবে না বলে মন্তব্য করেছেন ৪৬ নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সোমবার (১৩ এপ্রিল) নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় সুফলভোগী খামারিদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। সকলে মিলে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করলে ভবিষ্যতে পিছিয়ে পড়া বা অনগ্রসর জনগোষ্ঠী বলে কিছু থাকবে না। তিনি আরও বলেন, বর্তমান সমাজে মাদকের ব্যবহার বেড়েছে। মাদক থেকে বিরত থাকতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। তাছাড়া যারা প্রাণিসম্পদ অফিস থেকে ছাগল...
Developed by BDITHOST