স্টাফ রিপোর্টার, পুঠিয়া : পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্দ্যোগে আবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) দুপুর ১২টায় পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পুঠিয়া শাখার উদ্দ্যোগে বিদায় ও শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পুঠিয়া উপজেলা শাখার আহবায়ক আজিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন, পুঠিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহীনুর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রাজশাহী জেলার শাখার আহবায়ক সাইফুল ইসলাম, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল ইসলাম আসাদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রথমিক শিক্ষক সমিতির পুঠিয়া উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল হালিম বিশ্বাস (সবুজ)। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর...
Developed by BDITHOST