এস এম আব্দুর রহমান ,পুঠিয়া : পুঠিয়ায় চাঁদা না পেয়ে মামুনুর রশিদ জুয়েল (৫২) নামের এক মুদি ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে মাদকাসক্ত যুবক। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের কাউন্সিল বাজারের জুয়েলের মুদির দোকানে এ ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। নিহত জুয়েল পুঠিয়া পৌরসভার কাঁঠালবাড়িয়া ওর্য়াডের ইনছার আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, শুক্রবার সকালে জুয়েল তার ব্যবসা প্রতিষ্ঠানটি খুলে। গরুর গোস্ত কিনে তার দোকানে ফিরে আসে। এসময় একই এলাকার কামালের ছেলে মাদকাসক্ত মাইনুল (৩০) জুয়েলের দোকানে ঢুকে চাঁদা দাবি করে। জুয়েল চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মধ্যে বাকবিতন্ডর এক পর্যায়ে মাইনুলের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। ছুরিকাঘাতে জুয়েল মারাক্তক জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় আসেপাশের দোকান্দার ও এলাকাবাসী মাইনুকে ধরে দোকানের খুঁটিতে বেধে...
Developed by BDITHOST