স্টাফ রিপোর্টার, পুঠিয়া : পুঠিয়ায় আকরাম শাহ্ মধু (৫৮) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গত ৩০ জুন রাত আনুমানিক পৌঁনে আটটার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বাসুপাড়া বাজারের এ ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার (২ জুলাই) এ ঘটনার সাথে জড়িত থানার অভিযোগে চার জনকে আসামী করে থানা মামলা দায়ে করেছেন ভুক্তভোগী নিজেই। আসামীরা হলো, কাজুপাড়া গ্রামের সিদ্দিক প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম (৩৭), মনতাজ প্রামানিকের ছেলে মোসারফ হোসেন (৪০), সলেমান প্রামানিকের ছেলে সিদ্দিক প্রামানিক (৫০) ও গোপালপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে রফিক আলী (৩৮)। মামলা সূত্রে জানাগেছে, আকরাম আলী মধু নিজ বাড়ি হতে পুঠিয়া ত্রিমোহনী বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা হয়। এ সময় তিনি বাসুপাড়া বাজারে পৌঁছানো মাত্রই পূর্ব থেকে উৎ পেতে থাকা উল্লেখিত চারজন হাসুয়া, লোহার রড, চাইনিজ...
Developed by BDITHOST