স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলায় মানহীন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি সেমাই ও বেকারি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মানহীন সেমাই ও কৃত্রিম রং জব্দ করে ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়। সোমবার (১৬ মার্চ ) পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমানের দিকনির্দেশনায় উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন করা হচ্ছে এবং পণ্যে কৃত্রিম রং ব্যবহার করা হচ্ছে। এসব মানহীন পণ্য বাজারজাতের প্রস্তুতিরও প্রমাণ পাওয়া যায়। এ সময় আনুমানিক ৫০ হাজার টাকার বেশি মূল্যের মানহীন সেমাই ও কৃত্রিম রং জব্দ করে তা ধ্বংস করা হয়। একই সঙ্গে দায়ী ব্যক্তিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড...
Developed by BDITHOST