স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের দিঘলকান্দী গ্রামে একটি ইটভাটার তাপ ও কালো ধোঁয়ার কারণে আম, কলা-সহ বিভিন্ন মৌসুমি ফসল নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ২০ এপ্রিল সোমবার সরজমিনে গিয়ে দেখা যায়, মেসার্স এস বি এক্স ইউ টাটা’ নামে ওই ইটভাটাকে ঘিরে স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দিন দিন বাড়ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাটাটির মালিক শাহাবুদ্দিন (পিতা: মৃত ছয়মুদ্দিন) দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাটা পরিচালনা করে আসছেন। অভিযোগ, ভাটার তীব্র তাপ ও নির্গত কালো ধোঁয়ার প্রভাবে আশপাশের বিস্তীর্ণ কৃষিজমির ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে চলতি মৌসুমে আম, কলা-সহ অন্যান্য ফলনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকদের। শুধু ফসলের ক্ষতিই নয়, ভাটার নিকটবর্তী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশও মারাত্মকভাবে দূষিত হয়ে উঠেছে। ধোঁয়া ও তাপের...
Developed by BDITHOST