স্টাফ রিপোর্টার পুঠিয়া : পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করলেন বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। সোমবার (১১মে) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) বানেশ্বর শাখার উদ্যোগে রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বর ট্রাফিক মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত থেকে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মোঃ আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাওন মিয়া, দপ্তর সম্পাদক মোঃ নাজমুল হাসান, কোষাধ্যক্ষ সানিয়াত সোহান-সহ অন্য নেতারা। মানববন্ধনের ব্যানারে লেখা ছিল, “আমরা দালাল নই, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত এবং মেডিকেল বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষিত ওষুধ কোম্পানির প্রতিনিধি।” বক্তাদের অভিযোগ, দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও নানা সময়ে অপমান, অবহেলা ও নিরাপত্তাহীনতার মুখে পড়তে হয় তাঁদের। প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন,...
Developed by BDITHOST