স্টাফ রিপোর্টার,পুঠিয়া : পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সরকারি অ্যাম্বুলেন্স গত দুই বছর ধরে নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এমনটি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিগত জোট সরকারের আমলে দেওয়া অ্যাম্বুলেন্সটি পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গ্যারেজে থাকার কথা থাকলেও সেখানে এর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্বাস্থ্য কমপ্লেক্সের কোনো কর্মকর্তা-কর্মচারীও এ বিষয়ে পরিষ্কার করে কিছু জানাতে পারেননি। জানা গেছে, ২০০০-এর দশকের শুরুতে জরুরি রোগী পরিবহন ও উন্নত চিকিৎসার লক্ষ্যে দেশব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সরবরাহ প্রকল্পের উদ্যোগ নেয় সরকার। সেই প্রকল্পের আওতায় ২০০৪ সালে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এই অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছিল। প্রত্যন্ত অঞ্চলের রোগীদের দ্রুত ও জীবনরক্ষাকারী জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগে এই পরিবহন সুবিধাটি দেওয়া হয়। রাজশাহী জেলার পুঠিয়াসহ দেশের অন্যান্য প্রান্তিক...
Developed by BDITHOST