এস এম আব্দুর রহমান, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি (e-GP) টেন্ডার মূল্যায়ন ও কার্যাদেশ প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার (১৪ জুন) টেন্ডারে অংশগ্রহণকারী ‘মেসার্স হিমেল ন্যাশনাল’-এর স্বত্বাধিকারী রিসাব হোসেন কেতাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের পথ্য সরবরাহের লক্ষ্যে টেন্ডার আহ্বান করা হয়। উক্ত টেন্ডারে মোট ৬টি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে মেসার্স হিমেল ন্যাশনালের স্বত্বাধিকারী রিসাব হোসেন কেতাবও অংশ নেন এবং তিনি সর্বনিম্ন দরদাতা ছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে তাঁকে কার্যাদেশ প্রদান না করে অন্য একটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। পরে বিষয়টি জানতে পেরে রিসাব হোসেন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের...
Developed by BDITHOST