স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরের ভূমিহীন ও নিম্ন আয়ের বস্তিবাসীদের আবাসনের অধিকার নিশ্চিত, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কার্যক্রম বন্ধ এবং মানবিক নগর গঠনের দাবিতে আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এক মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। নামোভদ্রা লেকপাড় বাস্তুহারা সার্বিক উন্নয়ন সংগঠন, গ্রীন কোয়ালিশন ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের যৌথ আয়োজিত কর্মসূচিতে নাগরিক সমাজ, বস্তিবাসী, মানবাধিকারকর্মী, শ্রমজীবী মানুষ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, রাজশাহী শহরের নামোভদ্রা লেকপাড়সহ শহরের বিভিন্ন এলাকায় ১০৪টি বস্তি এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসকারী হাজারো পরিবার উচ্ছেদের অনিশ্চয়তায় মানবেতর জীবনযাপন করছে। এদের অধিকাংশই রিকশাচালক, নির্মাণশ্রমিক, গৃহকর্মী, ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও দিনমজুর যাদের শ্রমেই নগরের অর্থনীতি সচল থাকে। অথচ তারাই আজ নিরাপদ আবাসনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। বক্তারা আরও বলেন,...
Developed by BDITHOST