স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২০ জন গ্রেপ্তার হয়েছে। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযোগে ১৯ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ৯ জন এবং অন্যান্য মামলায় ৪ জন । বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ কর্মী মো: সাব্বির হোসেন (২৩) রাজশাহী নগরীর দামকুড়া থানার খোলাবোনা এলাকার মো: কাইমুদ্দিনের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।-খবর বিজ্ঞপ্তি
Developed by BDITHOST