অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র অনুরোধে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের পূর্বঘোষিত ছাত্র সমাবেশের স্থান পরিবর্তন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘আমরা যেহেতু ছাত্র সমাবেশের কর্মসূচিটি প্রথম ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও লাভ করি। তাই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার আমরাই একমাত্র বৈধ দাবিদার।’ ‘তারপরও একটি উদার গণতান্ত্রিক সহাবস্থানে বিশ্বাসী পরম সহিষ্ণু গ্রহণযোগ্য সকল মত-পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসেবে আমরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের ৩ আগস্টের সমাবেশটি সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে বলে জাতীয়তাবাদী ছাত্রদল সিদ্ধান্ত নিয়েছে।’ রাকিব বলেন, ‘একান্তই উদারনৈতিক...
Developed by BDITHOST