অনলাইন ডেস্ক : বাজারে পেঁয়াজ ও আমদানি করা নাজিরশাইল চালের দাম সপ্তাহের ব্যবধানে কমেছে। তবে ছোট দানার মসুর ডাল, লেবু এবং পোলাওয়ের চালের দাম বেড়েছে। অন্যদিকে মিনিকেট চাল আগের মতোই স্থিতিশীল রয়েছে। বিক্রেতারা জানিয়েছেন, নতুন পেঁয়াজের বাজারে সরবরাহ বাড়ায় কেজিতে ১০ টাকা পর্যন্ত দাম কমেছে। বিদেশ থেকে নাজিরশাইল চালের আমদানি বৃদ্ধি পাওয়ায় এ ধরনের চালের দামও নেমেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও শেওড়াপাড়া বাজারে গিয়ে জানা গেছে, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকায়। এক সপ্তাহ আগে এ দাম ছিল ৬০-৬৫ টাকা। বিক্রেতারা জানান, বর্তমানে বাজারে মূলত নতুন পেঁয়াজই বেশি বিক্রি হচ্ছে। সম্প্রতি পাবনার সাঁথিয়া, ফরিদপুরসহ বিভিন্ন উৎপাদনস্থলে নতুন পেঁয়াজ সরবরাহ বেড়েছে, যার প্রভাব পাইকারি ও খুচরা পর্যায়ে স্পষ্ট দেখা যাচ্ছে। ডাল ও তেলের...
Developed by BDITHOST