মুহা: আব্দুল আউয়াল : সাংবাদিকতা শুধু একটি পেশা নয়; এটি সমাজের বিবেক, গণতন্ত্রের প্রহরী এবং জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করার অন্যতম প্রধান মাধ্যম। রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল, ব্যবসায়ী গোষ্ঠী কিংবা ক্ষমতার বিভিন্ন কেন্দ্রের কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত রাখার দায়িত্ব সাংবাদিকদের ওপর ন্যস্ত। কিন্তু এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হলে সাংবাদিকতার মূল ভিত্তি হতে হবে পেশাদারিত্ব। কারণ পেশাদারিত্বহীন সাংবাদিকতা শুধু গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাই নষ্ট করে না, বরং সমাজে বিভ্রান্তি, অবিশ্বাস ও অস্থিরতারও জন্ম দেয়। বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তির অভূতপূর্ব বিকাশের ফলে তথ্যের প্রবাহ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে অপতথ্য, গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে যে কেউ তথ্য প্রচার করতে পারলেও সাংবাদিকের কাজ হলো যাচাই-বাছাই করে সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরা। এই জায়গাতেই পেশাদার সাংবাদিকতা অন্য সব তথ্যপ্রবাহ থেকে আলাদা...
Developed by BDITHOST