প্রকৃতি মানে জীবনের মৌলিক আধার—জল, বায়ু, মাটি, আলো, গাছপালা, প্রাণীকুল। আমরা যেখানেই যাই, যেভাবেই বাঁচি—প্রকৃতির ওপর নির্ভর না করে আমাদের পক্ষে এক মুহূর্তও টিকে থাকা সম্ভব নয়। অথচ আমরা মানুষই সেই প্রকৃতির প্রতি সবচেয়ে অবিবেচক। উন্নয়নের নামে আমরা প্রতিদিন উজাড় করছি বন, দখল করছি নদী, নির্মূল করছি জীববৈচিত্র্য এবং দূষণ করছি বাতাস ও পানির প্রতিটি স্রোতধারা। ফলশ্রুতিতে দিন দিন বিপর্যস্ত হয়ে পড়ছে পৃথিবীর বাস্তুতন্ত্র। এ অবস্থায় প্রতিবছর ২৮ জুলাই পালিত হয় বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস, যার মূল উদ্দেশ্য—মানবজাতিকে প্রকৃতি রক্ষার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেওয়া এবং পরিবেশবান্ধব জীবনযাত্রা গড়ে তোলার লক্ষ্যে উদ্বুদ্ধ করা। গাছ লাগানো, নদী পরিষ্কার, জীববৈচিত্র্য সংরক্ষণ, শিক্ষা কার্যক্রম, সামাজিক ক্যাম্পেইন ও সংস্কৃতিভিত্তিক পরিবেশ প্রচারনা—সবই এ দিবসের উদ্দীপনাকে ছড়িয়ে দেয় বিশ্বের নানা প্রান্তে। ২০২৫ সালের বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসের...
Developed by BDITHOST