স্টাফ রিপোর্টার : প্রকৌশলীদের ন্যায্য অধিকার, চাকরিতে কোটা ও পদোন্নতি বৈষম্য দূর এবং সার্কুলারের জটিলতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। শনিবার সকালে রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এর আগে হাজারখানেক শিক্ষার্থী ক্যাম্পাস থেকে বাসে করে সেখানে যান। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নেসকোর কাছে তিন দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো- সহকারী প্রকৌশলী পদে নিয়োগ সরাসরি সরকারি নিয়োগ পরীক্ষার মাধ্যমে হতে হবে; কোনো প্রকার প্রমোশনাল কোটা রাখা যাবে না। উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগে সব ধরনের ডিপ্লোমা কোটা বাদ দিয়ে শুধু বিএসসি প্রকৌশলীদের জন্য উন্মুক্ত করতে হবে। এছাড়া বর্তমানে নেসকোতে সহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশের বেশি পদোন্নতি থেকে এসেছেন। যারা এই পদোন্নতি পেয়েছেন তাদের ব্যাপারে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নিতে হবে। মানববন্ধনে যন্ত্রকৌশল...
Developed by BDITHOST