অনলাইন ডেস্ক : অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। টিভি নাটক 'নট আউট'-এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। এরপর 'ভয়ংকর সুন্দর' চলচ্চিত্রের হাত ধরে তার সিনেমা ক্যারিয়ার শুরু। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। ব্যক্তিজীবন কিংবা চারপাশের নানা বিষয়ে প্রায়শই নিজস্ব ভাবনা তুলে ধরেন তিনি। সম্প্রতি অভিনেত্রীর এক পোস্ট ঘিরে বেশ আলোচনা হচ্ছে। যদিও ভাবনা সরাসরি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনা উল্লেখ করেননি, তবে তার এই পোস্টে একজন প্রতারক পুরুষ এবং তার বিশ্বাসঘাতকতার বিষয় নিয়ে কথা বলেছেন। নিজের পোস্টে আল্লাহ্র প্রতি তার বিশ্বাসের কথা তুলে ধরেছেন ভাবনা। তিনি লিখেছেন, ‘একজন প্রতারক পুরুষ তার বিশ্বাসঘাতকতা গোপন রাখে, কিন্তু আল্লাহ্ তা প্রকাশ করে দেন...
Developed by BDITHOST