অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এ দেশে যাতে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। সেজন্য বিশেষ করে নারী সমাজকে ভূমিকা রাখতে হবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর শহীদ আবু সাইদ মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে মহিলা দলের আয়োজনে ‘ফ্যাসিবাদবিরোধী নারীদের অবদান শীর্ষক আলোচনা’ সভায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, যারা বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের কাছে বাংলাদেশ ঋণী। এবার তাদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা। ৭১ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে ২০২৪ সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধ বিভিন্ন সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠা কিংবা ফ্যাসিবাদ বিরোধী দেড় দশকের আন্দোলন প্রতিটি আন্দোলন সংগ্রামে পুরুষের পাশাপাশি নারীরাও লড়াই করেছেন।...
Developed by BDITHOST