স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, যখনই আমাদের অফিসে কেউ আসে তখনই আমরা তার সাথে কথা বলি। শুক্রবার বা বুধবার গণশুনানি করতে হবে এমনটা নয়। প্রতিদিন প্রতিমুহূর্তে গণশুনানি করা হবে। আমাদের অফিসে আসা মাত্রই আমরা মানুষের কথা শুনবো আজ মঙ্গলবার (১৩ মে) সকালে রাজশাহী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ডি-নথির ফিচার সম্পর্কে অবহিতকরণ ও কার্যক্রম বৃদ্ধি সংক্রান্ত এক কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘এসপায়ার টু ইনোভেট প্রোগ্রাম’ এ কর্মশালা আয়োজন করে। আজিম আহমেদ বলেন, বলা হয় ডি-নথির ব্যবহারে দুর্নীতি কমবে। ব্যক্তিগতভাবে গত ছয় মাসে আমি একটি দুর্নীতিও করিনি। আমরা ফাইল পেন্ডিং রাখি না, আমরা মানুষকে সেবা দেই। কমিশনার অফিসে বহু পুরানো এলএ কেস ছাড়া কোনো ফাইল পেন্ডিং নেই।...
Developed by BDITHOST