স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজানে এবার রাজশাহীর মোহনপুরে প্রত্যন্ত এলাকায় মাদরাসার ছাত্রদের নিয়ে সুপার কমপিটিশন আয়োজন করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’ (বিএলভি)। এ সময় বিজয়ীদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআনুল কারিম, ক্রেস্ট ও শিক্ষাসামগ্রী উপহার প্রদান করা হয়। রোববার (৮ মার্চ) উপজেলার মৌগাছি বাটুপাড়া এলাকায় আশপাশের বেশ কয়েকটি মাদরাসার হিফজ ও কিতাব বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান। এ সময় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব মাওলানা মো. সাদেকুল আলম, জেলা বিএনপির সদস্য কামাল...
Developed by BDITHOST