অনলাইন ডেস্ক : আর্জেন্টিনার বিপক্ষে প্রথমার্ধে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে স্পেন। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে, আর্জেন্টিনা ধীরে ধীরে ম্যাচে ফিরলেও গোলের কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। তাতে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে গোলশূন্য সমতায়। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় নিউ ইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হয়। ম্যাচের শুরুতেই প্রথম আক্রমণ করে স্পেন। দানি ওলমোর সঙ্গে দ্রুত ওয়ান-টু পাসে বক্সে ঢুকে পড়েন লামিনে ইয়ামাল। তবে কঠিন কোণ থেকে নেওয়া তার শটটি আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ দারুণভাবে আটকে দেন। সুযোগ হাতছাড়া না করলে এগিয়ে যেত স্পেন। এরপর পাল্টা আক্রমণে উঠে দারুণ একটি সুযোগ তৈরি করেন লিওনেল মেসি। স্পেনের রক্ষণভাগ ভেদ করে সামনে এগিয়ে গেলেও দ্রুত গোললাইন ছেড়ে বেরিয়ে এসে বিপদ সামাল দেন...
Developed by BDITHOST