স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২১তম সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বুধবার (১ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর। সভায় ছয়টি প্রস্তাব অনুমোদন করা হয়। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে: চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাকে বিভক্ত করে হালদা থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়। চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন হতে ৫টি ইউনিয়ন যথা: ১০ নং উত্তর মাদার্শা, ১২নং চিকনদন্ডী, ১৩নং দক্ষিণ মাদার্শা, ১৪নং শিকারপুর, ও ১৫নং বুড়িশ্চর-এর সমন্বয়ে হালদা থানা প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদিত হয়েছে। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ৬ (ছয়)টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন...
Developed by BDITHOST