স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমি আশা করছি বাংলাদেশের পতাকাকে এই ছোট সোনামনিরা ভবিষ্যতে বিশ্ব দরবারে তুলে ধরবে। শনিবার (০৯ মে) বিকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদেরকে শুভেচ্ছা জানাই ও যারা অংশগ্রহণ করেছে তারা যেন ভবিষ্যৎ জাতির নেতৃত্ব দেয় এবং রাজশাহীর সম্মান বৃদ্ধি করে এটাই প্রত্যাশা। প্রতিযোগিতায় যারা খুবই ভালো করবে তারা জাতীয় পর্যায়ে উন্নত ট্রেনিং পাবে এবং বিকেএসপিতে ভর্তির জন্য অগ্রাধিকার দেওয়া হবে। প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের...
Developed by BDITHOST