অনলাইন ডেস্ক : অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়রাম্যানের মো. আসাদুজ্জামান বলেছেন, প্রধান বিচারপতিও কিন্তু কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘লইয়ারদের বিরুদ্ধে কনটেমট হয়, জাজদের বিরুদ্ধে কেন হয় না। প্রধান বিচারপতি আপনার বিচারকদের বলে দিবেন, আমার কোনো লইয়ার যেন কোনো বিচারক দ্বারা অসম্মানিত না হয়। আমি বলেছিলাম বাংলাদেশের প্রায় ৮০ হাজার লইয়ার আপনার আদালতে কর্মকর্তা। প্রিজাইডিং বা জাজ হিসেবে কেউ কোনো লইয়ারের সাথে দুর্ব্যবহার করতে না পারে—এটা আপনি খেয়াল রাখবেন। প্রধান বিচারপতি মনে রাখবেন আপনিও কিন্তু কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন।’ মো. আসাদুজ্জামান বলেন, ‘কোনো বিচারকের আচরণের কারণে যদি বিচার বিভাগের প্রতি মানুষের অনাস্থা তৈরি...
Developed by BDITHOST