বিনোদন ডেস্ক : নিজের আসন্ন সিনেমা ‘শিবপুর’-এর প্রযোজকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। দীর্ঘ এক মাস ধরে ইমেলে তাকে হেনস্তা করা হচ্ছে বলে দাবি করেছেন স্বস্তিকা। নিজের অভিযোগের ব্যাপারে আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলেছেন গত ২১ মার্চ থানায় অভিযোগ দায়ের করেন স্বস্তিকা। তাকে ঠিক কী ধরনের হুমকি দেওয়া হয়েছে? স্বস্তিকার অকপট জবাব, ‘বলে শেষ করতে পারব না! আমি সহযোগিতা না করলে আমাকে পুলিশে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে আমার নামে অভিযোগ করা হবে। আমেরিকান দূতাবাসে অভিযোগ জানিয়ে আমার ভিসা বন্ধ করা হবে। আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না— এরকম চলতেই থেকেছে।’ হুমকির কারণ কি? জানতে চাইলে স্বস্তিকা বলেন, ‘আমি জানি না। আমি নাকি ওদের থেকে টাকা চেয়েছি! কিন্তু চুক্তির বাইরে একটা টাকাও আমি নিইনি। আমাকে নাকি যোগাযোগ...
Developed by BDITHOST