স্টাফ রিপোর্টার : আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধে রাজশাহী মহানগরীতে এক্সাভেটর দ্বারা প্রাইমারি ও সেকেন্ডারি ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় সরেজমিনে উপস্থিত থেকে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম তদারকি করেন রাসিক প্রশাসক। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং বর্ষা মৌসুমের পূর্বেই ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে দ্রুত কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমাদের দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে দিনরাত্রী কাজ করে যাচ্ছি। আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা প্রাইমারি ও সেকেন্ডারি ড্রেনের কাদামাটি উত্তোলন...
Developed by BDITHOST