স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরের প্রান্তিক ও বস্তিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় “প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর: সবুজায়ন, নগর কৃষি ও ন্যায়ভিত্তিক উন্নয়নের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নগর গঠনে একটি নীতিপত্র” শীর্ষক একটি নীতিপত্র প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এর উদ্যেগে আজ ১৪ জুন, রবিবার নগরের রানীবাজারে অবস্থিত এসকে সেমিনার হলে একটি সংলাপ অনুষ্ঠিত হয় এবং একটি নীতিপত্র প্রকাশ করা হয়। বারসিকের “পোভার্টি রিডাকশন অ্যান্ড আরবান রেজিলিয়েন্স প্রোগ্রাম”-এর আওতায় রাজশাহী নগরের ১৪টি বস্তিতে পরিচালিত মাঠ পর্যায়ের অনুসন্ধান, কেস স্টাডি ও পরিবারভিত্তিক সাক্ষাৎকারের ভিত্তিতে এ নীতিপত্র প্রণয়ন করা হয়। অনুসন্ধানে দেখা গেছে, নগর কৃষি, সবুজায়ন এবং মৌলিক নাগরিক সেবার প্রাপ্যতা বৃদ্ধির মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, আয় বৃদ্ধি, নারী...
Developed by BDITHOST