নওগাঁ প্রতিনিধি : তাদের দেশ ভিন্ন। ভাষাও আলাদা। বড় হয়েছেন পৃথক সংস্কৃতিতে। এমন অনেক অমিল থাকা সত্ত্বেও এক হয়েছেন ভালোবাসার টানে। প্রথমে পরিচয় থেকে বন্ধুত্ব। তারপর প্রেম। শুধু তাই নয়, নিজের জন্মভূমি ছেড়ে সীমানা পেরিয়ে বাংলাদেশের নওগাঁয় এসে প্রেমিক জামিল হোসেনের (২৪) সঙ্গে তিন বছরের প্রেমের ইতি টেনে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মালয়েশিয়ান তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম (২৪)। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিনদেশি নববধূকে দেখতে ভিড় করছেন স্থানীয়রা। খোঁজ নিয়ে জানা যায়, নওগাঁর বদলগাছী উপজেলার জামিল হোসেনের সঙ্গে একটি শপিংমলে বাজার করতে যাওয়ার সুবাদে তিন বছর আগে নাজিয়া বিনতে শাহরুল হিজামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত (৩০ জুন) তারা বাংলাদেশে আসেন। শুক্রবার (৪ জুলাই) দুপুরে নিজ বাড়িতেই তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার...
Developed by BDITHOST