নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। বিকাল ৩:০৮। ১৪ ফেব্রুয়ারি, ২০২৬।

ফরিদপুরের তিন আসনে বিএনপির জয়, একটিতে জামায়াত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১০:৫৯
Link Copied!

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের ফলাফলে তিনটিতে বিএনপি এবং একটিতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণ ও গণনা শেষে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১টা ১৫ মিনিটের দিকে এ ফলাফল ঘোষণা ও প্রার্থীদেরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন ফরিদপুরের রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা।

নিজ কার্যালয়ের প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে তিনি এই ঘোষণা দেন। রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা জানান, কেন্দ্রের ফলাফলের পাশাপাশি পোস্টাল ব্যালটের ফলাফলও এতে যোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে ৫টি আসনে বিএনপি, একটিতে জামায়াত বিজয়ী

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনে ১ লাখ ৫৪ হাজার ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইলিয়াস মোল্লা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী খোন্দকার নাসিরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪৭৬ ভোট। এই আসনে ১৯৮ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী-৪ (বাগমারা) আসনে কে কত ভোট পেয়েছে

ফরিদপুর–২ (নগরকান্দা ও সালথা উপজেলা) আসনে ১ লাখ ২১ হাজার ৯৯৪ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপি প্রার্থী শামা ওবায়েদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শাহ মো. আকরাম আলী পান ৮৯ হাজার ৩০৫ ভোট। এই আসনে ১১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।

ফরিদপুর–৩ আসনে ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোটে বিজয়ী হন বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুত তাওয়াব পান ১ লাখ ২৪ হাজার ১১৫ ভোট।

আরও পড়ুনঃ  নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজয়ী

ফরিদপুর–৪ আসনে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল ১ লাখ ২৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী সারোয়ার হোসেন পান ৭৫ হাজার ৮০৫ ভোট।

এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্পন্ন করতে পেরেছি। এজন্য সবাইকে ধন্যবাদ জানাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।