জহিরুল ইসলাম, ফরিদপুর : ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে গাছের চারা, আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) ভাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল। ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ সাদরুল আলম, উপজেলা বিএনপি'র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। এছাড়াও সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, কৃষক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও কৃষান-কৃষানীরা...
Developed by BDITHOST