জহিরুল ইসলাম, ফরিদপুর : ফরিদপুরে জনতা ব্যাংক পিএলসি এর ফরিদপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০.৩০ টায় শহরের আলীপুরে এসডিসির সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সম্মেলনে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা ও কুষ্টিয়া জেলার ৫৫ জন শাখা ব্যবস্থাপক অংশ নেন। জনতা ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান। এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক শাহাজাদা মিয়া। প্রধান অতিথি মোঃ মজিবর রহমান তার বক্তব্য প্রদানকালে অবলোপন আদায় ও প্রতিটি শাখাকে সিএল মুক্ত করাসহ ২০২৬ সালে ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন...
Developed by BDITHOST