জহিরুল ইসলাম, ফরিদপুর : ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশি রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে উফশি রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এছাড়াও বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুকুলে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯ টায় ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ শাহাদুজ্জামান। এছাড়াও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার হোসেন, সহকারি কমিশনার (ভুমি) মোঃ শফিকুল ইসলাম,...
Developed by BDITHOST