স্টাফ রিপোর্টার,ফরিদপুর : ফরিদপুরে একটি ভাড়া বাসা থেকে মিম আক্তার (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর তার স্বামী ওই বাসা থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) দুপুর ২ টার দিকে শহরের রঘুনন্দনপুরের আব্দুল জলিলের চতুর্থ তলা ভবনের দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারী শরিয়তপুরের জাজিরা সদর ইউনিয়নের সিরাজ শেখের মেয়ে। গত ৬ মাস আগে জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর গ্রামের মিরাজ বিশ্বাস (২৫) নামে এক যুবক ও মিম স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন। ভবন মালিক জলিল শেখের স্ত্রী নীরুন্নাহার বারী জানান, প্রায় ৬ মাস আগে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন দুজন। তাদের মধ্যে স্ত্রী মিম একটি বিউটি পার্লারে কাজ করতেন এবং মিরাজ বিশ্বাস একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন...
Developed by BDITHOST