জহিরুল ইসলাম, ফরিদপুর : ভাঙ্গায় মাসুদ হত্যা মামলায় রাজনৈতিক হেয় প্রতিপন্ন করার উদ্যেশে বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু এবং তার পরিবারকে জড়িয়ে আওয়ামী ফ্যাসিষ্ট ভাঙ্গাপৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সদ্য কারামুক্ত আসাদুজ্জামান আসাদ ও তার মাতা হালিমা বেগম কর্তৃক মিথ্যা ভিত্তিহীন প্রপাগাণ্ডায় মিশ্রিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভাঙ্গা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু মিয়া। বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১টায় ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইমদাদুল হক বাচ্চু মিয়া। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২১ সালে ভাঙ্গা পৌরসভার গজারিয়া এলাকায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে মাসুদ রানা নিহত হন। ওই হত্যা মামলায় তাকে, তার পরিবারের সদস্য ও সমর্থকদের আসামি...
Developed by BDITHOST