ফরিদপুর প্রতিনিধি : মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মতহ্যা প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা করেছে সংসদ সদস্য ফরিদপুর- ৪ ও ফরিদপুর জেলা পুলিশ। আজ (শনিবার, ১৮ এপ্রিল) সদরপুর স্টেডিয়াম মাঠে মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মতহ্যা প্রতিরোধে এক বিশেষ সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম, পিপিএম পুলিশ সুপার,ফরিদপুর। পুলিশ সুপার বলেন, “মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুবসমাজকে ধ্বংসকারী মাদক ও জুয়ার নেশা নির্মূলে ফরিদপুর জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে, তবে অভিভাবকদের সচেতনতা এখানে সবচেয়ে জরুরি। নারীদের নিরাপত্তা বিঘ্নিতকারী...
Developed by BDITHOST