জহিরুল ইসলাম, ফরিদপুর : ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ রানা গাজী (৩২) নামের এক পেশাদার মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। আজ (শনিবার, ২৭ জুন) র্যাব-১০-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় সাতক্ষীরা-ঢাকাগামী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে তল্লাশিকালীন একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামানো হয়। পরে ওই গাড়ির ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ৮৮০ বোতল অবৈধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৪০...
Developed by BDITHOST