জহিরুল ইসলাম, ফরিদপুর থেকে: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা। তিনি ফরিদপুর জেলা খেলাফত মজলিশের সহ-সভাপতি। সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পশ্চিম হাসামদিয়া সার্ভিস রোড সংলগ্ন উপজেলা খেলাফত মজলিশ কার্যালয়ের সামনে থেকে বিশাল মোটর শোভাযাত্রার মাধ্যমে গণসংযোগ শুরু হয়। এতে অংশ নেয় তিন শতাধিক মোটরসাইকেল এবং শতাধিক মাইক্রোবাস। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে প্রার্থীর নিজ বাড়ি, আজিমনগর ইউনিয়নের পুলিয়ায় গিয়ে শেষ হয়। গণসংযোগে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এতে অংশ নেন জেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আমজাদ হুসাইন, সহ-সভাপতি মুফতি মাহমুদুল হাসান ফায়েক, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি...
Developed by BDITHOST