অনলাইন ডেস্ক : বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা-স্পেন দ্বৈরথে নতুন করে উত্তাপ ছড়ালেন স্প্যানিশ ডিফেন্ডার এমরিক লাপোর্তে। তার অভিযোগ, আর্জেন্টিনা প্রায়ই অতিরিক্ত শারীরিক শক্তিনির্ভর ও আগ্রাসী ফুটবল খেলে প্রতিপক্ষকে ছন্দহীন করার চেষ্টা করে। তাই শিরোপা নির্ধারণী ম্যাচে শুরু থেকেই রেফারিদের কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আগামী ২০ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে দেখা হচ্ছে বর্তমান কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়ন দুই দলের। ফাইনালের আগে সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে লাপোর্তে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, নিয়মের মধ্যে থাকা আগ্রাসী ফুটবলে কোনো সমস্যা নেই, তবে কিছু ক্ষেত্রে সীমা অতিক্রম করা হলে সেটি নিয়ন্ত্রণ করা রেফারির দায়িত্ব। লাপোর্তে...
Developed by BDITHOST