স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় বিশেষ অভিযানে নিখোঁজ হওয়া এক নারী ও ১১ বছরের এক শিশুকে উদ্ধার করেছে র্যাব-৫। মঙ্গলবার (৩০ জুলাই ২০২৫) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে র্যাব-৫, একটি টিম পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেটের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে রাজিব আলী (৩০) নামের এক যুবককে আটক করা হয়। র্যাব জানায়, নিখোঁজের বিষয়ে শাহানা আক্তারের ভাই মো. বেলায়েত হোসেন ২৭ জুলাই ফেনী মডেল থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২০৮৭) করেছিলন। সেই সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুলাই ২০২৫) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে র্যাব-৫, রাজশাহীর এসআই (নিঃ) মোঃ শাকিল আহম্মেদের নেতৃত্বে একটি টিম পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেটের সামনে অভিযান পরিচালনা করে নিখোঁজ মা ও শিশুকে উদ্ধার করে। উদ্ধারকৃতরা...
Developed by BDITHOST