অনলাইন ডেস্ক : ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা চরমে। এক দেশ আরেক দেশে গিয়ে খেলছে না। নিরপেক্ষ ভেন্যুতেও রয়েছে এড়িয়ে চলার চেষ্টা। এমন পরিস্থিতিতে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে। ১৫-২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় সাফ অ-১৭ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করছে সাফের সাতটি দেশই। আজ (রোববার) ঢাকায় সাফের আসন্ন টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পড়েছে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে ‘এ’ গ্রুপে। ‘বি’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। ২০২৪ সালে অনুষ্ঠিত সাফ অ-১৭ টুর্নামেন্টের ফলাফল অনুযায়ী ড্রয়ের পট সাজানো হয়। শ্রীলঙ্কা স্বাগতিক হিসেবে প্রথম পটে ছিল ভারতের সঙ্গে। ড্রতে শ্রীলঙ্কা ‘এ’ গ্রুপের প্রথম ও ভারত ‘বি’ গ্রুপের প্রথম দল হয়। দ্বিতীয় পটে ছিল বাংলাদেশ ও পাকিস্তান। সাফ অ-২০ নারী টুর্নামেন্টে বাংলাদেশ ও নেপালের কোচ ড্রয়ের পট তুলেন। কোচ পিটার বাটলার...
Developed by BDITHOST