নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১:১৫। ১ মে, ২০২৬।

ফের এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

জুলাই ১০, ২০২৫ ১:০৩
Link Copied!

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ করা হয়েছে। বুধবার (৯ জুলাই) রাত ১০টা ৫৮ মিনিটে রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারের সামনে এ বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুনঃ  নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ ঘটেছে। রাত ১০টা ৫৮ মিনিটে এই ককটেল বিস্ফোরণ হয়।

আরও পড়ুনঃ  বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

এদিকে ককটেল বিস্ফোরণে প্রাথমিকভাবে ইমন হাওলাদার নামে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কলাবাগান থানা শাখার যুগ্ম আহ্বায়ক।

আহত ইমন হাওলাদার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুনঃ  শিবগঞ্জে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

এর আগে ২ জুলাই দিবাগত রাতে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রার প্রদর্শনী গাড়িতে বিস্ফোরণ হয়। একই স্থানে কয়েক দিন আগেও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।