অনলাইন ডেস্ক : ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। একাধারে তিনি মডেল ও অভিনেত্রী। দীর্ঘদিন ধরে নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে কাজ করে দর্শকদের মন জয় করেছেন। তবে সম্প্রতি এই অভিনেত্রী জানালেন, বিয়ের পর আর অভিনয় করতে চান না। পুরোপুরি মনোযোগ দিতে চান সংসারে। এমনকি স্থায়ী হতে চান দেশের বাইরে। সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অভিনয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি মনে করি সংসার জীবন ও ক্যারিয়ার একসঙ্গে সামলানো খুব কঠিন। তাই যখনই বিয়ে করব, অভিনয় ছেড়ে দেব। পরিবার ও জীবনসঙ্গীকেই তখন সবচেয়ে বেশি সময় দিতে চাই।’ তানি আরও বলেন, ‘আগামী পাঁচ বছর যতটুকু কাজ করার, তা করে যেতে চাই। এরপর বিয়ে করে সংসারে মন দেব। ইচ্ছা রয়েছে দেশের বাইরে সেটেল হওয়ার।’ বিয়ে...
Developed by BDITHOST